
ট্রাম্পের প্রচারে টেইলর সুইফটের গান সরিয়ে নেওয়া হলো
ডেস্ক রিপোর্টঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের প্রচারণা ও হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ভিডিও থেকে সুইফটের গান সরিয়ে নেওয়া হয়েছে।
সম্প্রতি ট্রাম্পপন্থি টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত কয়েকটি ভিডিওতে সুইফটের গান ব্যবহার করা হয়েছিল। পরে সেসব ভিডিও থেকে গানগুলো মুছে দেওয়া বা মিউট করে দেওয়া হয়। এর মধ্যে তার জনপ্রিয় ‘অগাস্ট’ গানটিও ছিল।
এ ছাড়া সুইফটের ‘আই বেট ইউ থিংক অ্যাবাউট মি’ গানটিও ট্রাম্পের একটি ভিডিওতে ব্যবহারের পর সরিয়ে নেওয়া হয়েছে।
সুইফটের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে ট্রাম্প প্রশাসনের প্রচারে বিভিন্ন শিল্পীর গান ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন একাধিক সংগীতশিল্পী।
টেইলর সুইফট ছাড়াও কেটি পেরি, সাবরিনা কার্পেন্টারসহ আরও কয়েকজন শিল্পী ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক প্রচারণায় তাদের গান ব্যবহারের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
সূত্রঃ যুগান্তর