‘স্ত্রী ২’-এর সাফল্যের পর শ্রদ্ধার পারিশ্রমিক তিনগুণ! ‘স্ত্রী ২’ সিনেমার ব্যাপক সাফল্যের পর বলিউডে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এবার নিজের পারিশ্রমিক বাড়িয়ে ফের খবরের শিরোনামে তিনি। জানা গেছে, আসন্ন সিনেমা ‘ইথা’র জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী, যা আগের ফি-এর তুলনায় প্রায় তিনগুণ। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্ত্রী ২’ বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ার পর শ্রদ্ধার ক্যারিয়ারে বড় ধরনের পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় তার পারিশ্রমিকও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও এ বিষয়ে শ্রদ্ধা কিংবা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বলিপাড়ায় তার নতুন পারিশ্রমিক নিয়ে জোর আলোচনা চলছে। পরিচালক লক্ষ্মণ উটেকরের ‘ইথা’ সিনেমাটি নারায়ণগাঁওকরের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে শ্রদ্ধাকে আগের গ্ল্যামারাস চরিত্রগুলোর বাইরে একেবারে ভিন্ন ধরনের ভূমিকায় দেখা যাবে। চরিত্রটি তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম কঠিন চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। সেখানে শ্রদ্ধার পরিবর্তিত লুক ও অভিনয়ের ভিন্নধর্মী উপস্থাপন দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা হচ্ছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইথা’র।

‘স্ত্রী ২’-এর সাফল্যের পর শ্রদ্ধার পারিশ্রমিক তিনগুণ!
ডেস্ক রিপোর্টঃ
‘স্ত্রী ২’ সিনেমার ব্যাপক সাফল্যের পর বলিউডে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এবার নিজের পারিশ্রমিক বাড়িয়ে ফের খবরের শিরোনামে তিনি। জানা গেছে, আসন্ন সিনেমা ‘ইথা’র জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী, যা আগের ফি-এর তুলনায় প্রায় তিনগুণ।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্ত্রী ২’ বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ার পর শ্রদ্ধার ক্যারিয়ারে বড় ধরনের পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় তার পারিশ্রমিকও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও এ বিষয়ে শ্রদ্ধা কিংবা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বলিপাড়ায় তার নতুন পারিশ্রমিক নিয়ে জোর আলোচনা চলছে।
পরিচালক লক্ষ্মণ উটেকরের ‘ইথা’ সিনেমাটি নারায়ণগাঁওকরের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে শ্রদ্ধাকে আগের গ্ল্যামারাস চরিত্রগুলোর বাইরে একেবারে ভিন্ন ধরনের ভূমিকায় দেখা যাবে। চরিত্রটি তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম কঠিন চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। সেখানে শ্রদ্ধার পরিবর্তিত লুক ও অভিনয়ের ভিন্নধর্মী উপস্থাপন দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা হচ্ছে।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইথা’র।
সূত্রঃ যুগান্তর