সবার কথা বলে

ভেনিস থেকে দেশে ফিরেই হামলাকারীদের কড়া বার্তা দিলেন বাঁধন

0 4

ভেনিস থেকে দেশে ফিরেই হামলাকারীদের কড়া বার্তা দিলেন বাঁধন

ডেস্ক রিপোর্টঃ

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইতালিতে হামলার ঘটনা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

এ সময় বাঁধনের বাবা প্রকৌশলী আমিনুল হকও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ইতালির পুলিশের সহযোগিতার কথা তুলে ধরে বাঁধন জানান, হামলার ঘটনার পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছে। পুলিশের সদস্যরা সবসময় হোটেলের লবিতে অবস্থান করতেন এবং তিনি যেখানে যেতেন, সেখানেই নিরাপত্তার জন্য তারা সঙ্গে থাকতেন। গত ৮ সেপ্টেম্বর ইতালির পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করেন বলেও জানান। তার ভাষ্য অনুযায়ী, স্থানীয় পুলিশ তাকে যথেষ্ট সহযোগিতা করেছে।

হামলাকারীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বাঁধন বলেন, যারা তার ওপর আক্রমণ করেছে, তারা নিজেরাই এখন সমস্যার মধ্যে পড়েছে। তারা হয়তো মনে করছে, এই ঘটনার পরও পার পেয়ে যাবে। কিন্তু এটি শুধু গালাগালি, স্লোগান দেওয়া কিংবা দূর থেকে পানি ছোড়ার ঘটনা ছিল না—তারা সরাসরি তার শরীরে হাত তুলেছে। এমন বর্বরতা অবশ্যই বন্ধ হওয়া উচিত।

বাঁধন আরও বলেন, হামলাকারীরা নিজেদের জায়গাকেই অনিরাপদ করে তুলেছে, তাকে নয়।

এ সময় দলীয় উসকানিতে না জড়ানোর আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, এসব কর্মকাণ্ডের প্রভাব শেষ পর্যন্ত আপনাদের পরিবারের ওপরই পড়বে। অথচ যারা বড় বড় নেতা, যারা অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের উসকে দিচ্ছেন, তাদের জীবন আপনাদের মতো নয়। আপনারা কঠোর পরিশ্রম করে বিদেশে থেকে বাংলাদেশে অর্থ পাঠান। তাই এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বাঁধন জানান, গত ৮ সেপ্টেম্বর ইতালিতে হামলার ঘটনায় তিনি মামলা করেছেন। পাশাপাশি এ বিষয়ে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ইতালি সরকারের কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন বলে জানান অভিনেত্রী।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.