সবার কথা বলে

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস সংযোগ বাধ্যতামূলক

0 2

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস সংযোগ বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্টঃ

সড়ক পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে আজ শনিবার (১ আগস্ট) থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস স্থাপন ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গণপরিবহন ব্যবস্থাপনায় প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি নির্দেশনা সংস্থাটির স্থানীয় কার্যালয় এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। নতুন যানবাহনের নিবন্ধন বা ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস স্থাপনের প্রমাণপত্র সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। একই সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সক্রিয় ও কার্যকর থাকার প্রমাণ দেখাতে হবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্তির বিষয়টি যাচাইয়ের পরই নিবন্ধন দেওয়া কিংবা ফিটনেস সনদ নবায়ন করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.