সবার কথা বলে

দুই ঘণ্টায় সড়কে প্রা/ণ গেল ১৬ জনের, আ/হ/ত বহু

0 3

দুই ঘণ্টায় সড়কে প্রা/ণ গেল ১৬ জনের,

আ/হ/ত বহু

ডেস্ক রিপোর্টঃ

দেশের দুই জেলায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন এবং বগুড়ায় বাসচাপায় সাত দিনমজুর প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টা থেকে সকাল ৭টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটে।

সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সাত যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত তিন বছরের এক শিশুসহ আরও দুজন হাসপাতালে মারা যান। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় নিয়ন্ত্রণ হারানো শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের আমিরুল ইসলাম ও নূর আলম, বগুড়া সদরের বেলাল হোসেন এবং জয়পুরহাটের তাজমুল। দুর্ঘটনায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.