
নড়িয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।
৭ সেপ্টেম্বর পণ্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, নড়িয়ার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ।
বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান।
এ সময় আয়োজক ও সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়ে থাকে।