নড়িয়ার নোয়াদ্দা বাংলাবাজারে সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ভাঙা হলো অবৈধ দোকান।
নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার নোয়াদ্দা বাংলাবাজারে সরকারি খাল দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সরকারি খালের ওপর অবৈধভাবে দোকান নির্মাণ করায় নজরুল মাঝি নামে এক ব্যক্তির দোকানটি উচ্ছেদ করা হয়।
এদিকে, সরকারি খাল দখল করে যারা অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন, তাদের স্থাপনা সরিয়ে নিতে সাত দিনের সময়সীমা ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
সরকারি খাল দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।
রিপোটার 



