Dhaka ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা

  • মুরাদ
  • আপডেট সময় : ০৫:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৪২৩ বার পড়া হয়েছে

0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:0 scene:0 humanIn:0;

নড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটকে ঘিরে হেনস্তা। 

মুরাদ – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের ওপর হামলার চেষ্টা ও হেনস্তার ঘটনা ঘটেছে। এ সময় জব্দ করা পলিথিন ও নিষিদ্ধ প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়া এবং অভিযানে ব্যবহৃত অটোরিকশা ভাঙচুর করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাকি দাস জানান, শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নাত আক্তারকে নিয়ে নড়িয়া বাজারের একটি শুঁটকির দোকান থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়। পরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানালে কয়েকশ মানুষ তাঁদের ঘিরে ধরে। একপর্যায়ে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা এবং হেনস্তা করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, বাজার কমিটির সহসভাপতি শামীম খলিফা বিভিন্ন উসকানিমূলক মন্তব্য করে পরিস্থিতি উত্তপ্ত করতে ভূমিকা রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :
About Author Information

নড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা

আপডেট সময় : ০৫:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬