সবার কথা বলে

শোষক নয় সেবক হতে চাই

0 359

শোষক নয় সেবক হতে চাই, কাউন্সিলর প্রার্থী – মোখলেসুর রহমান মৃধা।

শামীম আহমেদ জয় চাঁদপুর:

আসন্ন ছেংঙ্গারচর পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থী মোখলেছুর রহমান মৃধা, সোমবার, বিকেলে নিজ ছেংঙ্গাচর কেন্দ্রীয় ঈদগা মাঠে মতবিনিময় সভা করেন।

 

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শাহআলম মিয়াজী, সিরাজ মিয়াজী, ছাত্তার মৃধা, হাবিবুর রহমান সরকার, মোজ্জামেল মিয়াজী, আমান শিকদার, রুবেল মিয়াজী, শাহিনুর রহমান বিজয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত মত বিনিময় সভায়, কাউন্সিলর পদপ্রার্থী।মোকলেসুর রহমান মৃধা বলেন, আমি আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি।

 

আপনাদের সেবক হয়ে থাকতে চাই, শোষক হয়ে নয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জেনো আপনাদের পাশে থাকতে পারি।

উক্ত মতবিনিময় সভায়, সভাপতিত্ব করেন, মোঃ শরীফ সরকার।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.