0 489

এক মাস পার হলেও উদ্ধার হয়নি রাণীশৈংকেল থানার অপহৃত নববধূ সুরভী আক্তার।
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
মাস পার হলেও উদ্ধার হয়নি অপহৃতা নববধূ সুরভী আক্তার।গত (১৭জুন) শনিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় সুরভী আক্তারকে তার স্বামীর বাড়ি নেকমরদ ভবান্দপুর থেকে অপহরণ করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৭ জুন শনিবার নববধূ সুরভী আক্তারকে একা পেয়ে সালমান শাহ (২১) পিতা (মৃত) সজিবর রহমান, হ’ত্যা’র উদ্দশ্যে অপহরণ করে নিয়ে যায়।
এ সময় সুরভী আক্তার এর স্বামী রবিউল ইসলাম রিয়াদ তার বাসায় স্ত্রীকে এসে ডাকাডাকি ও চিৎকার করলে কোন সারা শব্দ না পেয়ে, আশপাশের মানুষজন এগিয়ে আসে। রবিউল ইসলাম রিয়াদ এর সাথে সুরভী আক্তার এর ইসলামিক শরিয়া মোতাবেক বিবাহ হয়।
বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে, উপায়ান্তর না দেখে রবিউল ইসলাম রিয়াদ ও তার শশুর বাড়ির পরিবার মিলে মামলার সিদ্ধান্ত নেয়। সূত্রে আরো জানা যায়, পরে রবিউল ইসলাম রিয়াদ রাণীশৈংকেল থানায় একটি সাধারণ ডায়ারী করেন। পরে সুরভী আক্তার এর বাবা, মোঃ মুনসুর আলী রাণীশৈংকেল থানায় অভিযোগের জন্য যায়। পুলিশ তখন তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে সুরভী আক্তার এর বাবা নারী শিশু নি’র্যা’ত’ন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৭১।
অপহরণের এক মাস অতিবাহিত হলেও এখনো পুলিশ ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়নি। ভিকটিমের বাবা বলেন, আসামিদের গ্রেফতার না হওয়া ও আমার মেয়েকে এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় পরিবারের সবাই ভেঙ্গে পড়েছি।
এ ব্যাপারে রাণীশৈংকেল থানার মামলার তদন্তকারী পুলিশ অফিসার বদিরুজ্জামান বলেন, ভিক্টিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।