সবার কথা বলে

সরকার পদত্যাগের সাথে সাথেই যেন এক নৈরাজ্য সৃষ্টি

0 122

সরকার পদত্যাগের সাথে সাথেই যেন এক নৈরাজ্য সৃষ্টি

জামাল হোসেন – সংবাদের পাতাঃ

দেশে চলছে যেন সরকার বিহীন এক শাসন ব্যাবস্থা।এমন পরিনতিতে সাধারণ বিবেকবান মানুষ দায়িত্ব নিচ্ছেন জাতীয় সম্পদ বা গুরুত্বপূর্ণ স্থানগুলো সংরক্ষণের। পুলিশের নয় দফা দাবি লক্ষ্যে কর্ম বিরতিতে থাকায় নিস্ক্রিয় হয়ে পড়ে দেশের প্রায় প্রতিটি থানা ক্যাম্পাস।তেমনি একটি দৃষ্টান্ত দেখা গেলো চট্টগ্রাম জেলার মিরসরাই থানা এলাকায়। সংবাদের পাতা’র প্রতিবেদক থানা পরিদর্শনে গেলে দেখেন থানায় প্রধান ফটকে লিখা একটি চিরকুট ” STUDENT ONLY NO VIOLENCE”ভেতরে গিয়ে দেখেন কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি নেই তার পরিবর্তে কিছু কর্তব্যপরায়ণ সাধারণ মানুষ বসে আছেন থানার ভেতরে।

তবে এখানে কোনো দূর্ঘটনা বা কোনো সহিংসতা ঘটেনি। জানা যায় সাবেক সরকার পদত্যাগ কালীন সময়ের পর থেকে দেশের অস্থিরভাব দমন ও নিজ উপজেলার রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও উপজেলার মান অক্ষুন্ন রাখতেই তারা থানায় অবস্থান করছেন এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তারা পালাক্রমে পাহারা দিয়ে যাচ্ছেন।

এবং দেশ স্থিতি হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রম অব্যাহত রাখবেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক সেনা সদস্য (সার্জেন্ট) জনাব আবু সুফিয়ান, তিনি বলেন আমি কোনো রাজনৈতিক সংগঠন থেকে আসিনি।আমি এসেছি মানবিক তাড়না থেকে। আমার দেশের সম্পদ রক্ষা করতে। তাঁর সাথে রয়েছেন সাবেক সেনা সদস্য বর্তমানে জামাতে ইসলামের পৌরসভা সাধারণ সম্পাদক জনাব ইকরামুল হক সহ জামায়াতের আরো কিছু নেতা কর্মি। সাধারণ সম্পাদক জনাব ইকরামুল হক এর সাথে কথা বলে জানা যায়, যে কোনো দুর্ঘটনা এড়াতে তারা প্রস্তুত।

কোনো ভিতি পাচ্ছেন কিনা জানতে চাইলে বলেন, ইট পাটকেল মারছেন কেউ কেউ বা বের হলে মেরে পেলবেন এমন কথাও শুনছেন তবে উনারা শক্ত হাতে দমন করবেন বলেও তিনি জানান। কেন পাহারা দিচ্ছেন বা অবস্থান করছেন জানতে চাইলে বলেন, দেশের সম্পদ আমাদের সম্পদ তাই যারা না বুঝে বিনষ্ট করতে অতি উৎসাহী তারার যেন কোনো ভাবেই সেই সুযোগ না পায় সেই জন্যই আমাদের অবস্থান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.