সবার কথা বলে

নড়িয়ায় বিজয় র‌্যালি, ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উদযাপন করছে বিএনপি

0 175

নড়িয়ায় বিজয় র‌্যালি, ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উদযাপন করছে বিএনপি।

এম এ জব্বার – সংবাদের পাতা:

জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার ৫ আগস্ট সকাল ১১ টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করা হয়।

উক্ত র‌্যালির নেতৃত্ব দেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব শফিকুর রহমান কিরণ।

র‌্যালিটি দুপুরে নড়িয়া পৌর এলাকার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষকদলসহ স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা যায়।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, “এই র‌্যালির মাধ্যমে জনগণের বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় আরও সুদৃঢ় হবে।”

আয়োজনে সকল নেতাকর্মীদের পাশাপাশি জনসাধারণ ও র‌্যালিতে অংশগ্রহণ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.