
শরীয়তপুর নড়িয়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে ঘড়িষার ইউনিয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
এম এ জব্বার – সংবাদের পাতা:
দুর্যোগ ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ুজনিত সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শরীয়তপুরে একটি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়ন পরিষদে আয়োজিত এ সভার আয়োজন করে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
সভায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় পরিচালিত Anticipatory Action (AA), Shock Responsive Social Protection (SRSP) এবং Climate Risk Insurance (CRI) কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
সভায় প্রকল্পের লক্ষ্য, দুর্যোগের আগাম প্রস্তুতি, সামাজিক সুরক্ষা কার্যক্রম এবং জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় বীমা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রকল্প বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দুর্যোগের আগাম প্রস্তুতি জোরদার হবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদান করা সম্ভব হবে।