সবার কথা বলে

শফিকুর রহমান কিরণের উপস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

0 567

আলহাজ্ব শফিকুর রহমান কিরণের উপস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান।

এম এ জব্বার – সংবাদের পাতা:

বিএনপির জনপ্রিয় নেতা আলহাজ্ব শফিকুর রহমান কিরণের উপস্থিতিতে আওয়ামী লীগ ছেড়ে একাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান সাগরের নিজ বাড়িতে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে নিষিদ্ধ আওয়ামীলীগ সংগঠনের ঘড়িষার ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মোকলেছ মোল্লা তার ছেলে আজিজুল মোল্লা বিএনপিতে যোগদান করেন। এর পরে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক – আলহাজ্ব মতিউর রহমান সাগর এর অফিসে সন্ধ্যায়, এক আনুষ্ঠানিকভাবে ঘড়িষার ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড এর সভাপতি – ইসমাইল সরদার ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক – নাজমুল ইসলাম ঝন্টু সহ একাধিক আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বিএনপিতে যোগদান করেন।

এবিষয়ে নব্য বিএনপিতে যোগদান কারীরা সংবাদের পাতা’র প্রতিবেদক জানান, তাদের ব্যক্তিগত সমস্যা ও ব্যবসায়ীক কারনে তারা নিষিদ্ধ আওয়ামীলীগ সংগঠন থেকে পদত্যাগ করেছেন।

এসময় সামাজিক অনুষ্ঠান পরিশেষে আলহাজ্ব শফিকুর রহমান কিরণকে ঘিরে রাজনৈতিক আলোচনা প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত নেতাকর্মীরা আসন্ন শরীয়তপুর-২ (নড়িয়া-শখিপুর) আসনে, নির্বাচনে কিরণকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই জনগণের একমাত্র ভরসা।
এসময় আওয়ামী লীগ থেকে আসা নেতাকর্মীরা বিএনপির আদর্শ, নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আস্থা প্রকাশ করে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন।

পরে আলহাজ্ব শফিকুর রহমান কিরণ নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল থেকে শুরু করে প্রতিটি ইউনিটকে সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করলেই বিএনপির বিজয় নিশ্চিত হবে।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.