
নড়িয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমিমেলা” অনুষ্ঠিত।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমিমেলা ২০২৬”। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ১৯ মে থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় ভূমিসেবা জনগণের আরও কাছে পৌঁছে দিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল কাইয়ুম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব লাকী দাস।
মেলায় নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও ম্যাপ সংক্রান্ত তথ্যসেবা, অনলাইন ভূমি সেবা গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ সরাসরি সেবা গ্রহণ করছেন এবং এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন।
আয়োজকরা জানান, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই তিন দিনব্যাপী ভূমিমেলার আয়োজন করা হয়েছে।