
ফেনীতে রাহেলা কালাম ফুড প্রকল্পের ভিত্তিপ্রস্তর, নেক্সার সঙ্গে চুক্তি স্বাক্ষর।
নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:
ফেনীর ছাগলনাইয়ায় রাহেলা কালাম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নেক্সা ইন্ডাস্ট্রিয়াল সলিউশনসের সঙ্গে টেকনিক্যাল সার্ভিস প্রদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় ছাগলনাইয়ার প্রকল্প কার্যালয়ে এ আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটিকে মিনারেল ওয়াটার ও প্যাকেটজাত আটা-ময়দা উৎপাদনকারী আধুনিক শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই চুক্তি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় শিল্প খাতের উন্নয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাহেলা কালাম ফুড & বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, নেক্সা ইন্ডাস্ট্রিয়াল সলিউশনসের প্রধান পরামর্শক মিল্টন রায় দাস, প্রকল্প পরিচালক মশিউল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংশ্লিষ্টরা আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।