সবার কথা বলে

ওসমান হাদি

0 136
ওসমান হাদি
শাম্মী আক্তার স্নেহা

 

দেশে ছিল এক যোদ্ধা,
সাহসে ভরপুর ;
কণ্ঠস্বরে তার ছিল,
প্রতিবাদের সুর।
ইতিহাসে বারবার জন্মে না,
নায়ক হাদির মতো ;
চিন্তা-চেতনা মরেনি তবে,
ছিল তার যত!
হাদির সে চেতনা,
তার কথার বেদনা,
কেউ সহজে ভোলে না ;
হাদিরা থাকে হৃদয়ে,
হাদিরা থাকে স্মরণে,
হাদিরা কখনো মরে না!
মারতে পারবে হাদিকে,
তার চেতনাকে নয়;
যাবে তো সে পরপারেই,
মনে আসে না ভয়?
হাদি আসে একবারই,
হাদি ছিল আর থাকবে ;
এক হাদির অন্তিমে কি?
শত হাদি আবার জন্মাবে।
হাদির মৃত্যুতে কাঁদছে জাতি,
কাটেনি তার রেশ;
হাদির শোকে শোকাহত,
এখনো পুরো দেশ!

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.