
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেদারপুরে বিএনপির বিশাল জনসভা
এম এ জব্বার – সংবাদের পাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কেদারপুর ইউনিয়নের মজিদশাহ মাজার সংলগ্ন মাঠে এ জনসভার আয়োজন করা হয়। কেদারপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এসময় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর ২ আসনের বিএনপি’র মনোনীত পদপ্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি বাচ্চু সরকার, নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান, শরীয়তপুর জেলা বিএনপি’র ছাত্রদলের সাবেক সিঃ সহ-সভাপতি মাহফুজুর রহমান লিটন পেদা, উপজেলা বিএনপি’র উপদেষ্টা হাজী মোঃ মনির, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম তারা, সাংগঠনিক সম্পাদক এড. মাছুদ দেওয়ান।
এছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাওন হাওলাদার, সহ কোষাধ্যক্ষ সোহেল দেওয়ান, উপজেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, সম্মানিত উপজেলা বিএনপির সদস্য আনিছ মাদবর, সম্মানিত সদস্য আঃ মান্নান খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিঃ যুগ্ম আহবায়ক আমিন বেপারি, সোভন খান, কেদারপুর ইউনিয়ন যু্দলের সভাপতি রুবেল ঢালী, সাধারণ সম্পাদক ওয়াসিম হাওলাদার, সহ-সভাপতি ফয়সাল হোসেন রনি, কেদারপুর ইউনিয়ন। ছাত্রদলের সভাপতি রাব্বি ঢালী, মিজান ছৈয়াল, জাহাঙ্গীর ছৈয়াল, ইকবাল কাজি, আল আমিন ফকির, সাগর মাদবর, রোমান শিকদার, মনির বেপারি, দিলীপ মন্ডলসহ ইউনিয়ন বিএনপি’র অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
আয়োজনের সভাপতিত্ব করে থাকেন, কেদারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কাদের ফকির ও সঞ্চালনা করে থাকেন সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা।
তাছাড়া অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক যুবরাজ দেওয়ান।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মাঠটি পরিপূর্ণ হয়ে ওঠে।
এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুসংহত করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
জনসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।