
গাড়ি বহরে দলের চেয়ারপার্সোন তারেক রহমান কে এক নজর দেখতে উৎকন্ঠিত বি এন পি নেতা কর্মীরা।
মো জামাল উদ্দিন
স্টাফ রিপোর্টার : (চট্টগ্রাম – মিরসরাই)
২৫ ডিসেম্বর রবিবার চট্টগ্রাম ঐতিহাসিক সমাবেশ শেষে বিএনপির চেয়ারপার্সোন জনাব তারেক রহমান ফেনীর উদ্দেশ্যে রওনা হলে, ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে উপচে পড়া নেতা কর্মীদের ভিড়।
রাস্তায় রাস্তায় প্লেকার্ড, পেস্টুন ব্যানার আর ধানের শীষ হাতে নিয়ে শুভেচ্ছা জানাতে ও আগামীর সম্ভাব্য দেশ নেতাকে একনজর দেখতে দীর্ঘক্ষন অপেক্ষা করেন দলের নেতাকর্মী ও ভক্তরা।
অবশেষে বিকালে মিরসরাই, মিঠাছরা, ও বারোইয়ারহাট স্থির মুহুর্ত বিরতি দিয়ে তাদের প্রিয় নেতা গাড়ি বহরে বুলেট প্রুপ বাস গাড়িতে সামনে বসে হাত নাড়িয়ে নেতাকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বিনিময় করেন। একনজর দেখে যেন স্বস্তির নিশ্বাস বুকে নিয়ে মুহুর্তেই খুশিতে মেতে উঠেন নেতাকর্মীগণ।