সবার কথা বলে

ইছাপাশা একতা ফাউন্ডেশন এর আয়োজনে ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

0 186

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ও ইছাপাশা একতা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন।

এম এ জব্বার – সংবাদের পাতা:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইছাপাশা একতা ফাউন্ডেশন-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ১নং ওর্য়াড ইছাপাশা গ্রাম এলাকায়।

এ উদ্যোগে অর্থায়ন ও সার্বিক সহযোগিতা করেন ইছাপাশা এলাকার স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা। সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় ছিলেন জনাব মোঃ সুলাইমান মৃধা।

এ কর্মসূচির আওতায় প্রায় ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল বুট, ডাল, চিনি, বেসন, মুড়ি, ভুষি, তেল, পিয়াজ, আলু, খেজুর, চিড়া সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

আজ পহেলা রমজানকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে ইছাপাশা একতা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। সংগঠনটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠাতারা জানান, ইফতার বিতরণের পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।ঙ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.