সবার কথা বলে

নড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

0 155

নড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

সকালে নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে দুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ।

সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৬ মার্চ, দিনব্যাপী এসব আয়োজনে নড়িয়াবাসী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.