সবার কথা বলে

প্রকাশিত সংবাদের প্র’তি’বাদ জানালেন মো. সাজ্জাদ

0 5

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মো. সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক – সংবাদের পাতা

সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “ক্যাশিয়ার সাজ্জাদের মাসোহারা টাকায় বিলাসী জীবন?” শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ‘মা রেন্ট এ কার’-এর মালিক মো. সাজ্জাদ।

প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য অনুযায়ী, একটি স্বার্থান্বেষী মহল সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এক নারী সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে।
মো. সাজ্জাদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে যে অভিযোগগুলো আনা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

প্রতিবাদলিপিতে তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলের কাছে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.