
প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান
ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন। সফরে তিনি বৃক্ষরোপণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন এবং দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
সফরসূচি অনুযায়ী, গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
এ ছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সূএঃ বাসস