সবার কথা বলে

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

0 1

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

ডেস্ক রিপোর্টঃ

জাপানে মঙ্গলবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

বুধবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, ভয়াবহ এই ভূমিকম্পে এ পর্যন্ত ১৩ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের শক্তিশালী ভূমিকম্পে জাপানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.