
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট
ডেস্ক রিপোর্টঃ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সঙ্গীতের মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে তুলে ধরা হয়।
দুপুর ১টা থেকে দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত করা হয়। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা কনসার্টে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, অ্যাশেজ এবং রেয়ার—সঙ্গীত পরিবেশন করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী ও সংশ্লিষ্টদের সম্মাননা জানিয়ে একটি পুরস্কার বিতরণী পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
কনসার্টকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পুরো ভেন্যুতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়।
এ অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাসস