
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ডেস্ক রিপোর্টঃ
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে হাইকমিশনের চ্যান্সেরি কমপ্লেক্সে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জাতীয় সঙ্গীতের তালে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্য, প্রবাসী বাংলাদেশি এবং পাকিস্তানের নাগরিকরা উপস্থিত ছিলেন।
পরে হাইকমিশনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্বে হাইকমিশনের কর্মকর্তাদের পাশাপাশি সার্ক চেম্বার্স উইমেন এন্টারপ্রেনার কাউন্সিলের চেয়ারপার্সন হিনা মনসাব খান এবং রাষ্ট্রদূত সালাউদ্দিন চৌধুরী বক্তব্য দেন।
সূত্রঃ বাসস