
বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুর নি/হ/ত,
আ/হ/ত ১৫
ডেস্ক রিপোর্টঃ
বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস শ্রমিকদের ওপর উঠে গেলে ছয় দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি প্রথমে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়, এরপর কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
সূত্রঃ যুগান্তর