সবার কথা বলে

একদিন পরই কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩,২৬৬ টাকা

0 5

একদিন পরই কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩,২৬৬ টাকা

ডেস্ক রিপোর্টঃ

একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। নতুন মূল্য শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকায়, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বাজুস ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল।

তবে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট হলমার্ক করা রুপার দাম প্রতি গ্রাম ৪২০ টাকা, ২১ ক্যারেট ৪০০ টাকা, ১৮ ক্যারেট ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ২৬০ টাকা অপরিবর্তিত রয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ বার দাম বেড়েছে, ৫০ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.