
বিটিভির নতুন মহাপরিচালক হলেন
কাজী জেসিন
ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন। গ্রেড-১ পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(১) অনুযায়ী কাজী জেসিনকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের দিন থেকে এক বছরের জন্য বিটিভির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
সাংবাদিকতা জীবনে কাজী জেসিন দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টেলিভিশন, বাংলাভিশন ও যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন।
সূত্রঃ যুগান্তর