সবার কথা বলে

কুড়িগ্রামে শোকের দিনে খাসি দিয়ে ভুরিভোজ করে নববর্ষ উৎযাপন করলো ওসি

0 196
কুড়িগ্রামে শোকের দিনে খাসি দিয়ে ভুরিভোজ করে নববর্ষ উৎযাপন করলো ওসি।
হাফিজুর রহমান হৃদয়/কুড়িগ্রাম
সংবাদের পাতা:
বল্লভেরখাষ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইদুল ইসলাম জানান, কচাকাটা থানায় খাসি মেরে ভুরিভোজ ও মিষ্টি বিতরণ করে রাষ্ট্রিয় শোক দিবসে ইংরেজি নববর্ষ উদযাপন করায় আমরা মর্মাহত। আমারা এ খবর পেয়ে ১ জানুয়ারি সন্ধ্যায় চার ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা থানায় গিয়ে প্রতিবাদ করেছি।
জাতীয় পার্টির কচাকাটা ইউনিয়নের নেতা ওই উনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসেন ম-ল জানান, জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ আছে। সেই বিষয়ে ওসিকে অবহিত করতে আমরা গিয়েছিলাম। এ সময় বলদিয়া ইউনিয়নের জাতীয় পার্টির নেতা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক কয়েক কেজি মিষ্টি নিয়ে আসছিলেন।
বিএনপির কেদার ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী জানান, দেশ নেত্রীকে হারিয়ে সারাদেশের মানুষ যখন বেদনাতুর তখন কচাকাটা থানায় ওসি ও থানার সকল অফিসার ও কনষ্টেবল ভুরিভোজ ও মিষ্টি বিতরণ করে আনন্দ উৎসব করেন। এ বিষয়ে আমরা তিব্র নিন্দা জ্ঞাপন করছি। এছাড়া এ থানার সকল অফিসার অর্থ লেন দেনের মাধ্যমে ফ্যাসিষ্টদের পূনর্বাসন করছে। এ বিষয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাকে অবহিত করলেও আমরা এর প্রতিকার চাই।
কচাকাটা থানার ওসি সোয়েল রানা জানান, থানায় কোন পার্টি বা ভূরিভোজের আয়োজন করা হয়নি। আমাদের ম্যাসের প্রতিমাসের শেষ দিন এমন খাওয়ার আয়োজন করা হয়ে থাকে। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোন আয়োজন করা হয়নি।
সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল) মুনতাসির মামুন মুন এ বিষয়ে কোন মন্তব্য করেননি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.