সবার কথা বলে

নড়িয়া পৌরসভা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম এর উপর ছাত্রদলের অ”ত”র্কিত হা ম লা

0 337

নড়িয়া পৌরসভা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম এর উপর ছাত্রদলের অতর্কিত হামলা।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়ায় শামীম বেপারী (৩৪) নামে এক ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তিনি নড়িয়া উপজেলার শুভগ্রাম এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে নড়িয়া বাজারের মল্লিক প্লাজার সামনে ছাত্রদল নেতা ইমরান সরদারের নেতৃত্বে কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করে। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা লোহার হাতুড়ি, হেলমেট ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে শামীম বেপারী মাথা, পিঠ, বুক, হাত ও পায়ে গুরুতর জখম হন।

এদিকে ভুক্তভোগী শামীম নিষিদ্ধ সংগঠন শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন বলে জানা যায়।

ভুক্তভোগীর দাবি, হামলার সময় তার গলায় থাকা আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.