
নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
জামাল উদ্দিন
স্টাফ রিপোর্টার : (মিরসরাই, চট্টগ্রাম)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই উপজেলার বিএনপির মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন কে মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর
পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
১মার্চ রবিবার বিকালে নব নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন (এমপি) এর অফিসে মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দায়িত্বশীল সদস্যগণ ফুল নিয়ে ফুলেল শুভেচ্ছা জানালেন নুরুল আমিন এমপি সংসদ সদস্য কে।
এই সময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ও মিরসরাই কিন্ডারগার্টেন এর পরিচালক ও প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সহ সভাপতি ও বামন সুন্দর আইডিয়াল স্কুলের পরিচালক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও অন উইথ কে জি স্কুলের পরিচালক জাহেদ হোসেন, জে বি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুভাষ বড়ুয়া, মিঠাছরা এ. টি একাডেমীর প্রধান শিক্ষক জামাল উদ্দিন সহ সংগঠেনর সদস্যগণ।
নব নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন খুব উচ্ছ্বসিত হয়ে শুভেচ্ছা গ্রহণ করেন এবং সবসময় শিক্ষকদের পাশে থাকবেন এমন টাই আস্বস্ত করেন। তিনি সবার সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সন্তুষ্টি প্রকাশ করেন।