
নিহত তানজিলার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এমপি কিরণ
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় কলেজছাত্রী তানজিলার রহস্যময় মৃত্যুর ঘটনায় এলাকায় এখনো বিরাজ করছে চাঞ্চল্য।
সোমবার (৪ মে) দুপুরে শত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তানজিলার নিজ বাড়িতে যান শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ।
এ সময় তিনি তানজিলার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
তানজিলার মা এমপি কিরণকে দেখে কান্নায় ভেঙে পড়েন এবং মেয়ের মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেন।
এ সময় এমপি কিরণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
ঘটনাটি ঘিরে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত তদন্তের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।