সবার কথা বলে

নড়িয়ায় রিভলবার, কার্তুজ ও দেশীয় অ স্ত্র উদ্ধার, আটক-১

0 7

শরীয়তপুরের নড়িয়ায় রিভলবার, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক-১

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি বাড়ি থেকে রিভলবার সহ, তিনটি কার্তুজ, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, পাসপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ। এ ঘটনায় সেলিম বেপারী ওরফে এসএম সেলিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২ আগস্ট) ভোর রাতে নড়িয়া থানা পুলিশের একটি দল উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামের সেলিমের বসতঘরে এ অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় ঘরের ভেতরে একটি স্যুটকেসের ওপর বই-পুস্তকের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই সেলিম বেপারীকে আটক করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.