
শরীয়তপুরের নড়িয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিনামূল্যে বিতরণ।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। সোমবার ৪ মে সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগ এর পরিচালক মোঃ আহসান হাবিব খান ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম খান।
অনুষ্ঠানে স্থানীয় জেলে ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।