সবার কথা বলে

ইসলামী ব্যাংক দ’খ’লে’র পাঁয়তারা, ষ ড় য ন্ত্র ও ন’গ্ন হস্থক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

0 2

ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা, ষড়যন্ত্র ও নগ্ন হস্থক্ষেপের প্রতিবাদে মানববন্ধন।

মোঃ এনায়েত হোসেন
স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা, ষড়যন্ত্র ও নগ্ন হস্থক্ষেপের প্রতিবাদে দেশ ব্যাপি কর্মসূচির অংশ বিশেষ নোয়াখালী তে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্দেগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় জেলা শহর মাইজদী প্রধান সড়কের ইসলামী ব্যাংকের সামনে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক নোয়াখালী সচেতন গ্রাহক ফোরামের সভাপতি ব্যবসায়ী ফিরোজ মাহমুদের সভাপতিত্বে বক্তব রাখেন, ইসলামী ব্যাংক নোয়াখালী সচেতন গ্রাহক ফোরামের উপদেষ্ঠা অধ্যক্ষ সাইফুল্লাহ মনির, এ্যাডভোকেট কেফায়েত উল্লাহ জাবেদ, এ্যাডভোকেট আতিকুল্লাহ ও অধ্যাপক সাখাওয়াত হোসেন প্রমুখ।

ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা, ষড়যন্ত্র ও নগ্ন হস্থক্ষেপের প্রতিবাদ জানান এবং ফ্যাসিষ্টের দোসর এস আলম গ্রুফের সহকারীকে ইসলামী ব্যাংকে স্থান না দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান, নয়তো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.