সবার কথা বলে

ঈদের চতুর্থ দিনেও মর্ডাণ ফ্যান্টাসী কিংডম এ দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

0 1

ঈদের চতুর্থ দিনেও মর্ডাণ ফ্যান্টাসী কিংডম এ দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

এম এ জব্বার – সংবাদের পাতা:

ঈদের চতুর্থ দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পৌরসভার কলুকাঠিতে অবস্থিত মর্ডাণ ফ্যান্টাসী কিংডম এন্ড মিনি চিড়িয়াখানায়।

ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন এবং ভেতরে প্রবেশের পর প্রতিটি বিনোদন স্পটেই ছিল উপচে পড়া ভিড়। শিশু-কিশোরদের পাশাপাশি বড়রাও নানা রাইড, প্রাণী প্রদর্শনী এবং খোলা পরিবেশে সময় কাটাতে বেশ উচ্ছ্বসিত ছিলেন।

দর্শনার্থীদের মধ্যে কয়েকজন জানান, ঈদের ছুটিতে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি নিরাপদ ও আনন্দদায়ক স্থান।

বিশেষ করে মিনি চিড়িয়াখানার বিভিন্ন প্রাণী শিশুদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

এদিকে কর্তৃপক্ষ জানান, ঈদ উপলক্ষে বাড়তি দর্শনার্থীর চাপ সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়াও, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক তদারকি চলছে।

সব মিলিয়ে ঈদের চতুর্থ দিনেও মর্ডাণ ফ্যান্টাসী কিংডম এন্ড মিনি চিড়িয়াখানা হয়ে উঠেছে আনন্দপ্রিয় মানুষের অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্র।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.