সবার কথা বলে

নড়িয়া উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

0 5

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করল নড়িয়া উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদল।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়ায় ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে নড়িয়া উপজেলা ছাত্রদল ও নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদল।

সোমবার (৬ জুলাই) নড়িয়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণের নির্দেশনায় তীব্র গরমে পরীক্ষার্থীদের স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেওয়া এবং তাদের উৎসাহিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক রক্সি ঢালী, শরিফ আকন, অভি কাজী, নূর মোহাম্মদ, মনির সরদার, রুবেল মোল্লাসহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। কর্মসূচির সার্বিক অর্থায়ন করেন রক্সি ঢালী।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.