সবার কথা বলে

চাচাতো বোনকে ধ র্ষ ণ ও হ’ত্যা’র দায়ে জেঠাতো ভাইয়ের মৃ’ত্যু’দ’ণ্ড

0 1

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদণ্ড।

এনায়েত হোসেন – সংবাদের পাতা:

নোয়াখালীর চাটখিলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে তার জেঠাতো ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আকতার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন ২০২২ সালে তার পাঁচ বছর বয়সী জেঠাতো বোন আসমা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশুর বাবা-মা। তবে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.