সবার কথা বলে

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

0 2

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তাদের বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে।

এর আগে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন সার্জিও গর। তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক সংলাপ ও সহযোগিতার ধারাবাহিকতার অংশ হিসেবেই তার এই সফরকে বিবেচনা করা হচ্ছে।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.