সবার কথা বলে

কদমতলীতে এনএসআই-র‍্যাবের যৌথ অ’ভিযান: ৫টি তাজা ক’কটেল উ/দ্ধা/র, আ’ট’ক ১

0 1

কদমতলীতে এনএসআই-র‍্যাবের যৌথ অভিযান: ৫টি তাজা ককটেল উদ্ধার, আটক ১

ইদ্রসুর রহমান হৃদয় – সংবাদের পাতা:

রাজধানীর কদমতলীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে ৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নুসাইবা অপটিকসের এক পার্টনারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাত ৯টার দিকে কদমতলী থানাধীন আলমবাগ এলাকার হাজী হাবিবুল্লাহ মার্কেটের দোকান নম্বর এক্স-২-এ অভিযান চালানো হয়। এ সময় ‘নুসাইবা অপটিকস’ থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে নুসাইবা অপটিকসের পার্টনার মো. নাঈমকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তিনি সেকেন্দার আলী খানের ছেলে। তাঁর ঠিকানা কদমতলীর হাজী খোরশেদ আলী রোডের জুরাইন মিষ্টির দোকান এলাকায় বলে জানানো হয়েছে।

তবে উদ্ধার হওয়া ককটেলগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে আটক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.