
মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা।
জামাল উদ্দিন
নিজস্ব প্রতিনিধি :(মিরসরাই, চট্টগ্রাম)
মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে সদ্য যোগদানকৃত মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান স্যারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
৯আগস্ট রবিবার বেলা ১২টায় মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব গোলাম রহমান চৌধুরী, মহালঙ্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন , সহ-সভাপতি সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক এম জয়নাল আবেদীন রানা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার জাহিদ, এ. টি. একাডেমীর প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সাইনিং স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইমাম হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
এ সময় পরিচয় ও কুশল বিনিময় শেষে কিন্ডারগার্টেন স্কুল গুলো পাঠদান ও বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে দিক নির্দেশনার প্রদান করেন সদ্য যোগদানকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়।
তিনি সার্বিকভাবে আন্তরিক সহযোগীতা করবেন বলেও আস্বস্ত করেন এসোসিয়েশন কর্মকর্তাগণকে। যাতে করে মিরসরাই এ পড়ালেখার মান আরো বেগবান হয় সেই লক্ষ্যে সবাই যেন একসাথে কাজ করতে পারে সেই সুযোগ অব্যাহত রাখার আহবান জানান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এম জয়নাল আবেদীন রানা।