
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প: জরুরি সহায়তায় ১ কোটি ৫৫ লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্টঃ
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানির পর দেশটির পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার কলম্বিয়ার জন্য ১ কোটি ৫৫ লাখ ডলারের জরুরি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ার জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তুতিও জানিয়েছে ওয়াশিংটন।
গত শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় দে লা এস্প্রিয়েলার সরকারের জন্য এই জরুরি সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র। সোমবারের ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে দেশটির পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শতাধিক মানুষ নিহত হয়েছেন।
সূত্রঃ বাসস