সবার কথা বলে

ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

0 0

ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

গত ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, জনগণের দৃষ্টিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কতটা হয়েছে, তার মূল্যায়ন জনগণই করবে। তবে সরকারের পক্ষ থেকে গত ছয় মাসে ইতিবাচক অগ্রগতির কথা বলা যায়।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করেছে। একই সময়ে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটও মোকাবিলা করতে হয়েছে সরকারকে।

জ্বালানি সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও গ্যাসের দাম বাড়লেও সরকার কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে দেশে জ্বালানির দাম সমন্বয়ে সময় নিয়েছে। দীর্ঘদিনের গ্যাস সংকট সমাধানে নতুন গ্যাস অনুসন্ধান, এলএনজি টার্মিনাল ও এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। ধর্মীয় কর্মকর্তা, ইমাম-মুয়াজ্জিন, ক্রীড়াবিদ ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্যও বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারের সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যের নিরাপদ ও শক্তিশালী মজুত গড়ে উঠেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.