সবার কথা বলে

৭ সেপ্টেম্বর স্বর্ণের নতুন দাম

0 0

৭ সেপ্টেম্বর স্বর্ণের নতুন দাম

ডেস্ক রিপোর্টঃ

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

রোববার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাজুস। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে। ফলে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে নির্ধারিত নতুন দামেই স্বর্ণ বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

বাজুসের নিয়ম অনুযায়ী, ঘোষিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে নির্ধারিত মজুরি আলাদাভাবে যুক্ত হবে।

এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় কিংবা কেনাবেচার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য কার্যকর থাকবে।

সূত্রঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.