সবার কথা বলে

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

0 4

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

ডেস্ক রিপোর্টঃ

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা আরও জোরালো হয়েছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের অক্টোবর সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ১০২ দশমিক ৩৪ ডলার।

এর ফলে গত সপ্তাহে শুরু হওয়া তেলের দাম বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা ছাড়িয়েছে।

এদিকে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।

বাব আল-মান্দাব লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি। এই পথে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন উদ্বেগের কারণেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্রঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.