সবার কথা বলে

সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক যাত্রীসহ দুইজন নিহত ও আহত দুইজন

0 298
সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক যাত্রীসহ দুইজন নিহত ও আহত দুইজন।
মোঃ মাসুদুর রহমান, সৈয়দপুর – (নীলফামারী):
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কাভার্ডভ্যনের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর পৌরশহরের হলদিবাড়ী এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত লালু পার্বতীপুর পৌরশহরের হলদিবাড়ি দোলাপাড়া এলাকার আতিকুর রহমানের এবং আব্দুল মজিদ পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চন্ডিপুর থেকে যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে যাচ্ছিল একটি ভ্যান। পথে হলদিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক লালু নিহত হন। আহত হন তিন ভ্যানযাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। এ আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ মো. রায়হান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক এবং তার সহকারী পালিয়ে গেছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.