সবার কথা বলে

‘ডার্ক মোসাদ’ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে চাঁদা দাবি করতেন

0 372

প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে চাঁদা দাবি করতেন ‘ডার্ক মোসাদ’

স্টাফ রিপোর্টার – মোঃ মনির হোসেন:

হোয়াটসঅ্যাপে ‘ডার্ক মোসাদ’ নাম দিয়ে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির কাছে বিটকয়েন চাঁদা দাবি করায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর আলম নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ইকবাল হোসাইন।

তিনি বলেন, আসামি জাহাঙ্গীর আলম রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। গেলো ২৬ মার্চ সে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফিকে প্রাণনাশের হুমকি দিয়ে বিটকয়েন চাঁদা দাবি করেছিলো।

এছাড়া অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও রাজনৈতিক নেতাদের কাছেও চাঁদা দাবি করে সে। পরে অভিযান চালিয়ে বিভিন্ন আলামতসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে বিদেশি কোনো চক্রের যোগাযোগ থাকতে পারে বলে পুলিশের ধারণা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.