সবার কথা বলে

জামালপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের দাবিতে মানববন্ধন

0 127
জামালপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের দাবিতে মানব বন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক এর নিকট স্মারক লিপি হস্তান্তর। 
নিজেস্ব সংবাদাতা – সংবাদের পাতা:
৯ অক্টোবর ২০২৪ ইং রোজ বুধবার জামালপুর সদর উপজেলার টিউবওয়েল পাড় মোড়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের দাবিতে এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানব বন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী সকল সাধারণ মানুষ সমবেত হয়। বক্তব্য রাখেন  মাদরাসা শিক্ষক, স্কুল কলেজের শিক্ষক ব্যাবসায়ী, রাজনীতি বিদ শিক্ষার্থী সহ  নানা শ্রেণির  মানুষ। তারা বলেন ঢাকা-টাঙ্গাঈল  মহাসড়কের পাশে অবস্থিত জামালপুর সদর পৌরসভাধীন বেলটিয়া টিবওয়েলপাড় মোড়টি (বাইপাস) একটি ব্যস্ততম স্থান। এই মোড় দিয়ে ঢাকা-জামালপুর থেকে আগত অসংখ্য যানবাহন মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় যাতায়াত করে, অনুরূপভাবে মাদারগঞ্জ সরিষাবাড়ী থেকে অসংখ্য যানবাহন এই মোড় দিয়ে যাতায়াত করে।
এই মোড়টি বর্তমানে নানা কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে। কয়েকদিন পরপরই এখানে মর্মান্তিক দুর্ঘটনায় অনেক তাজা প্রাণ ঝরছে। এ মোড়ে গত সপ্তাহে দুর্ঘটনায় ড. আব্দুল মজিদ তালুকদার কলেজের একজন প্রভাষক নিহত ও একজন সহকারী অধ্যাপক মারাত্মকভাবে আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন।
সে শোক কাটতে না কাটতেই ঐ একই জায়গায় গত ৪ অক্টোবর সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মুস্তাফিজুর রহমান সহ তিনজন নিহত হয়েছেন। এভাবে এমন কোনো মাস নেই ঐ জায়গায় দুর্ঘটনায় হতাহত না হচ্ছে।
এ সকল দুর্ঘটনার কারণ হলো- টিবওয়েলপাড় মোড়টি (বাইপাস) জামালপুর-ঢাকা মহাসড়কের সরিষাবাড়ী, মাদারগঞ্জ থেকে আসা সড়কের সংযোগস্থল।
রাস্তা দুটি দিয়ে প্রতিদিন ট্রাক, বাসসহ হাজারো যানবাহন চলাচল করে। ব্যস্ততম এ সংযোগস্থলে কোনো চত্ত্বর, স্পীড ব্রেকার, রোড ডিভাইডার না থাকায় গাড়ীর চালকগণ বেপরোয়া গতিতে এ মোড়টি অতিক্রম করে।
ফলে প্রতিনিয়তই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে হতাহত হচ্ছে। সম্প্রতি উভয় রাস্তা সম্প্রসারণ করায় উক্ত মোড়ে স্থাপিত জামালপুর পৌরতোরণের পিলার দুটো একেবারে রাস্তার সন্নিকটবর্তী হয়ে পড়েছে। ফলে গাড়ীর চালকগণ (মাদারগঞ্জ, সরিষাবাড়ী থেকে আসা যানবাহন গুলো অনুরূপ ভাবে জামালপুর থেকে আসা মাদারগঞ্জ সরিষাবাড়ী গামী যানবাহন গুলো) বিপরীত দিক থেকে আসা গাড়ীগুলো দেখতে পান না।
তাই ইদানিং দুর্ঘটনা বেশি হচ্ছে। এমতাবস্থায় টিবওয়েলপাড় মোড়ের পৌরতোরণটি অপসারণ পূর্বক পুনরায় উপযুক্ত স্থানে পৌরতোরণ নির্মাণ, বিদ্যুৎ খুঁটি অপসারণ সহ তথায় গোলচত্ত্বর তৈরী, স্পীড ব্রেকার, রোড ডিভাইডার নির্মাণ ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা বিশেষ প্রয়োজন।
মোড়ে স্থাপিত পৌর তোরণটি অপসারণ পূর্বক পুনরায় উপযুক্ত স্থানে পৌরতোরণ নির্মাণ, বিদুৎ খুঁটি অপসারণ সহ তথায় গোলচত্ত্বর তৈরী, স্পীড ব্রেকার, রোড ডিভাইডার নির্মাণ ও ট্রাফিক পুলিশ মোতায়েন করে জনসাধারণকে দুর্ঘটনা ও মৃত্যুর হাত থেকে বাঁচাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে টিউবওয়েল পাড় মোড়ে মানববন্ধনে বক্তারা  বলেন  আপনার সদয় মর্জি হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.