সবার কথা বলে

জামাল শরীফ হিরোর স্মরণে দোয়া মাহফিল করলো ডিঙ্গামানিক বিএনপি অনলাইন ফোরাম

0 107

জামাল শরীফ হিরোর স্মরণে দোয়া মাহফিল করলো ডিঙ্গামানিক বিএনপি অনলাইন ফোরাম।

মোঃ জামাল হোসেন – স্টাফ রিপোর্টার

সংবাদের পাতা:

নড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য এবং শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. জামাল শরীফ হিরোর স্মরণে দোয়া মাহফিল করেছে ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি অনলাইন ফোরামের সদস্যরা।

শনিবার দুপুর এক টায় উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার কলেজ মাঠে ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি অনলাইন ফোরাম নামের একটি সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল আলম খোকন,এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. তাহমিনা আরঙ্গ,বাংলাদেশ কৃষক দলের সহ-সভাপতি কর্ণেল (অবঃ) এস এম ফয়সাল,বাংলাদেশ মহিলা দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং কলা বাগান থানা মহিলা দলের আহ্বায়ক এ্যাড. শামীমা জামাল সাথী হিরো।

এ ছাড়াও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ।

জানা গেছে, প্রায় ১০ হাজার লোকের আয়োজনে এ শোক সভা এবং দোয়া মাহফিলের অনুষ্ঠানটি সম্পন্ন করতে সক্ষম হন ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির অনলাইন ফোরামের সদস্যরা।

এ সংগঠনটির সদস্যরা হলেন, এডমিন ডিঙ্গামানিক ইউনিয়ন যুবদলের সভাপতি হাজী শাহআলম বেপারী,এ ছাড়াও বাকি সদস্যরা হলেন, দেলোয়ার হোসেন রাড়ি,মোঃ নজরুল ইসলাম খান, মোঃ ইদ্রিস হাওলাদার, মোঃ আবুল হোসেন মাঝি,আনিছুর রহমান, মোঃ গনি মৃধা,মোঃ আরিফ হোসেন হাওলাদার, মোঃ সুমন বেপারী,মোঃ ইকবাল হোসেন শিকদার,মোঃ খায়ের হাওলাদার, মোঃ পিপুল হাওলাদার, মোঃ হাশেম ঢালী,মামুন খান,রিপন হাওলাদার, মাহাবুব লাকুরিয়া,নাজমুল বেপারী,মোঃ জামাল হাওলাদার, জাকির হাওলাদার, রিংকু খান,মোঃ আতোয়ার চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম ডালিম,মোঃ মনির খান,মোঃ শাহাদাত হোসেন শিপন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.